রাজি ছিলেন না জামিলের সঙ্গে বিয়েতে মুনমুন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন।সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায়। তবে তাদের এই ভালোলাগা গড়ায় বিয়ের দিকে।
দুই পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। যদিও প্রথমে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেন তিনি।
মুনমুন এক সাক্ষাৎকারে বলে আম্মু বলতো যে নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না।
মানুষ ভালো মন্দ থাকে জানিয়ে মুনমুন বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম কিন্তু সব দেশে তো আসলে ভালো মন্দ থাকে। জামিলের জন্ম সিলেটে তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।
কাজের প্রসঙ্গে মুনমুন বলেন যে খুব শিগগিরই আমাদের একটা কাজ আসতে আছে। ইতিমধ্যে সেটা আরটিভিতে দেখানো হয়েছে।
জনপ্রিয় অভিনেতা জামিল তার অভিষেক ঘটে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ''৬'' এ অংশগ্রহণের মাধ্যমে । এরপর আর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অনেক জনপ্রিয় নাটকে।