অবশেষে মিললো লুট হওয়া পাথরের খোঁজ
সিলেট থেকে মোট দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে।
পাথরগুলো শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার ক্রাশার মিলগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় সেখানে রাখা বড় পাথরগুলো উদ্ধার করে পরিমাপ করে প্রশাসন। পাথর গুলোর পরিমান দাঁড়ায় আনুমানিক ১ লাখ ঘনফুট। ভোলাগঞ্জের ক্রাশার মিল এলাকায় গিয়ে দেখা গেছে- মিলের সামনে আমদানি করা পাথর রাখা হলেও পেছনের লুটের পাথর বালু দিয়ে ঢেকে রাখা হয়েছে। কোনো কোনো স্থানে দ্রুত পাথর ভেঙে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। মিলের মালিকরা পাশে মাটি ফেলে পাথর ঢেকে রাখার চেষ্টা করে। তবে এসব বিষয়ে স্থানীয় বাসিন্দা ও মিলকর্মীরা মুখ খুলতে রাজি হননি।
এরইমধ্যে যেসব পাথর চূর্ণ করা হয়ে গেছে, তা বাজেয়াপ্ত করা হবে।
সবশেষ গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা থেকে ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর আগে, গত ২ দিনে সিলেট থেকে আরো আনুমানিক ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
লুট হওয়া পাথর উদ্ধারে অ্যাকশনে নেমেছে যৌথবাহিনী। গত ৩ দিনের অভিযানে শুধু সিলেট থেকেই উদ্ধার হয়েছে ১ লাখ ঘনফুট পাথর। এরমধ্যে ৫০ হাজার ফুট পাথর সাদাপাথরে পুনস্থাপন হয়েছে। বাকি ৫০ হাজার ফুট পাথর পুনস্থাপনের চেষ্টা চলছে।
%20(2).png)