বক্স অফিসে ঝড় তুলছে 'ধূমকেতু'
ওপার বাংলার অভিনেতা দেব ও শুভশ্রী অতি আলোচিত সিনেমা ''ধূমকেতু'' মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে এবং দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ আয় করে এক অনন্য রেকর্ড গড়েছে। প্রায় দশ বছর পর মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ''ধূমকেতু'' সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমা মুক্তির পর থেকেই দর্শক মহলে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সিনেমাটি নির্মাণ ২০১৫ সালে মাঝখানে পার হয়ে গেছে ১০ বছর। এই লম্বা সময়ে কখনো একসঙ্গেও দেখা মেলেনি এই জুটির।
২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবারও পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। এর আগে টালিউডের কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করতে পারেনি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
আগে প্রেমিক-প্রেমিকা ছিলেন দুজন। হঠাৎ করেই ভেঙে যায় দেব-শুভশ্রীর সম্পর্ক। এরপর আর দেখা হয়নি তাদের।
শুভশ্রী ব্যক্তিজীবনে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে দুই সন্তানের মা হলেও দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মিত্রের সঙ্গে। শোনা যায়, লিভ ইনেই রয়েছেন এই জুটি। এ বছরের সবচেয়ে হিট সিনেমার তকমাটাও নিজের করে নেবে ধূমকেতু। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমায় শুধু প্রেমকাহিনি নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।
%20(1).png)