নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার
ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হারলো সান্তোস। এমন হারে কান্নায় মাটিতে লুটিয়ে পরেন এই ব্রাজিলিয়ান তারকারা।
এদিকে ম্যাচ হারের কারণে সান্তোস কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ফুটবল জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন জুনিয়র নেইমার। তবে এবার এমন ভাবে হারের মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান, যেটি থেকে বের হওয়াটা খুব একটা সহজ হবে না তার জন্য। নেইমার ও তাঁর দল ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে তারা। যা কিনা নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার।
নেইমার জুনিয়র বলেন, আমি লজ্জিত। সমর্থকরা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার তাদের আছে।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য ১ গোল হজম করে তারা। বিরতির পর আরও ৫ গোলের ফলে হার নিয়েই মাঠ ছাড়ে নেইমাররা। এমন জয়ে রেলিগেশন থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, এটা চরম লজ্জার অনুভূতি। ৬-০ গোলের হার শুধু একটি পরাজয় নয়, নেইমারের হৃদয়ে এক অবর্ণনীয় যন্ত্রণার নাম। তাই তো নিজেকে কোনভাবেই সামলাতে পারেননি।
%20(1).png)