নায়ক সিয়ামের জায়গায় চঞ্চলকে দেখা যাবে ''আন্ধার'' সিনেমায়
ভৌতিক গল্পে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে সিনেমাটির নাম ‘আন্ধার’।
প্রধান চরিত্রে রয়েছে সিয়াম, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্রের বরাতে দেশের একাধিক গণমাধ্যমের খবর, আফরান নিশো না করায় সিনেমাটির নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ।
সূত্র এও জানিয়েছে, সিনেমাটির গল্প চঞ্চল চৌধুরীকে ঘিরে, তার সঙ্গী হিসেবে দেখা যাবে তুষিকে। অন্যদিকে নাজিফা তুষির সঙ্গে মাত্র চারটি দৃশ্যে দেখা যাবে সিয়ামকে।
‘আন্ধার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ নয়, চঞ্চল চৌধুরী অভিনয় করছেন। আর গল্পে তার নায়িকা হচ্ছেন নাজিফা তুষি।
আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে দৃশ্যধারণ। দুই ঈদের বাইরে মুক্তি পাবে সিনেমাটি।
